ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা

menu

নতুন অর্থবছরের প্রথম ১৩ দিন

রেমিট্যান্স এলো ৯৮ কোটি ডলার

রূপালী বাণিজ্য

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৭:৩১ এএম

রেমিট্যান্স এলো ৯৮ কোটি ডলার

ছবি: সংগৃহীত

নতুন অর্থবছরের প্রথম ১৩ দিনে ৯৭ কোটি ৮৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিন গড়ে এসেছে ৭ কোটি ৫২ লাখ ডলার রেমিট্যান্স। রবিবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৬৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৮ কোটি ৯০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

 সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স এসেছে ২৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা গত তিন অর্থবছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স। একক মাস হিসাবে যা ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি ৪৩ লাখ, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, নভেম্বর ১৯৩ কোটি, ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ, ফেব্রুয়া‌রিতে ২১৬ কো‌টি ৪৫ লাখ, মার্চ মাসে ১৯৯ কোটি ৭০ লাখ, এপ্রিলে এসেছে ২০৪ কোটি ৪২ লাখ এবং  মে মাসে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার।

banner
Link copied!