আফগানভূমে ফের মৃত্যুমিছিল!
আফগানভূমে ফের মৃত্যুমিছিল! প্রাণে বাঁচতে দেশ ছাড়ার হিড়িক, কাবুল বিমানবন্দরে পদপৃষ্ঠ...
ফের আফগানভূমে মৃত্যুমিছিল। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাতে মরিয়া আফগানবাসীরা। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে আফগানিস্তানের পরিস্থিতি। তালিবানি দখলে যাওয়ার পর থেকেই অশান্ত কাবুল। এই পরিস্থিতিতে ফের একবার চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল কাবুল বিমানবন্দরে। আর এই বিশৃঙ্খলার মধ্যে পড়ে, রবিবারই মৃত্যু হল ৭ জনের। তাঁরা সকলেই আফগান নাগরিক বলে জানা গিয়েছে।