গণতন্ত্রকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: চীন
গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে আয়োজিত সম্মেলন সামিট ফর ডেমোক্রেসিতে আমন্ত্রণ না পেয়ে যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভ ঝাড়ল চীন। শনিবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এএফপি জানায়, একনায়কতন্ত্রের বিরুদ্ধে সমমনা মিত্রদের পাশে দাঁড় করাতেই যুক্তরাষ্ট্র এই সম্মেলন আয়োজন করেছে বলে অভিযোগ করেছে দেশটি।