Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ৭ পৌষ ১৪২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Small Banner
Leadnews
দেশে ফিরেছে বাংলাদেশ

৪ জনকে রেখেই দেশে ফিরেছে বাংলাদেশ দল

রোববার বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আশাভঙ্গের বেদনা নিয়ে রোববার বিকেল ৫টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ক্রিকেটাররা। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দেশ ফিরলেও রয়ে গেছেন বেশ কয়েকজন। সাকিব থেকে যাচ্ছেন লন্ডনে। স্ত্রী-সন্তানকে নিয়ে ইউরোপে ঘুরে বেড়াবেন বিশ্বকাপে বাংলাদেশের সেরা খেলোয়াড়। এছাড়া মেহেদী হাসান মিরাজও আসেননি। বিশ্বকাপের মাঝপথে তার স্ত্রী গিয়েছিলেন ইংল্যান্ডে। স্ত্রীকে নিয়ে বেড়িয়ে কয়েকদিন পর দেশে ফিরবেন মিরাজ। সাব্বির রহমান আর লিটন দাসও থেকে যাচ্ছেন ইংল্যান্ডে। এই চার ক্রিকেটার ছাড়া বাকিরা ফিরেছেন দেশে।