খর্ব হলো ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমরনীতি প্রয়োগের স্বেচ্ছাচারিতা খর্ব করতে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছে। যেখানে ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা হ্রাসের পক্ষে মত দিয়েছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অধিকাংশ সদস্য। সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান দ্বন্দ্ব নিরসনে এবং তা যেন মার্কিন প্রেসিডেন্টের কোনো পদক্ষেপের দ্বারা সহিংস যুদ্ধে পরিণত না হয় সে জন্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিবিসি