ঝড়ের আশঙ্কা৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, হতে পারে ভূমিধস
২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঘাটতির লক্ষ্য রেখেই জাতীয় সংসদে পাস হলো ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট। সংসদে ২০২৪-২৫ অর্থবছরের নতুন এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৬ দশমিক ৭৫ শতাংশ। আর মূল্যস্ফীতি সাড়ে ৬ ভাগে নামাতে চায় সরকার। রোববার (৩০ জুন) বেলা ১১টায় অধিবেশন শুরুর পর নির্বাচন কমিশন, পরিকল্পনা বিভাগ, মন্ত্রিপরিষদসহ নানা বিভাগ-মন্ত্রণালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ প্রস্তাব উপস্থাপন করা হয়।