মেসির শেষ ম্যাচের জার্সির ছবি প্রকাশ
সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা দলকে বিদায় বললেও এখনো লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি ঘটেনি। অক্টোবরে দেখা যাবে তাঁর ‘ওয়ান লাস্ট ড্যান্স’। আর্জেন্টাইন তারকার বিদায়ী ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের যেন শেষ নেই। কোন জার্সি পরে খেলবেন, সেটার ডিজাইন কেমন—অবশেষে সব আজ জানা গেল।
আগামী ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিন ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের