• ঢাকা
  • শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ২৬ অগ্রাহায়ণ ১৪২৯

‘সরকার পতন করতে গিয়ে বিএনপির পতন হয়েছে’


বঙ্গ নিউজ | রাজনীতি প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ১২:২৬ পিএম News Details

সরকার পতনের আন্দোলন করতে গিয়ে বিএনপিরই পতন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১২ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। ওবায়দুল কাদের বলেন, “১০ ডিসেম্বর সব অচল করে দেওয়ার ছক এঁকে বিএনপি এখন নিজেরাই অচল। বিএনপির সংসদরা চলে গেলেন। এভাবে বয়কট করা বড় ভুল। অচিরেই বুঝতে পারবেন।” সেতুমন্ত্রী আরও বলেন, “বিএনপির ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই, সব পুরোনো কথা। এরপরও খতিয়ে দেখা হচ্ছে মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কি না।”

News Details

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুর ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।

Side banner