করোনাভাইরাস: সিরি এ’র ৩ ম্যাচ স্থগিত
বিশ্বব্যাপী মহামারিতে রূপ নেয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ইতোমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামলাতে গত দেশটিতে বেশকিছু ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। এবার ইতালির শীর্ষ ফুটবল লীগ সিরি এ’র তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে।
ইন্টার মিলান ও সাম্পদোরিয়া, ভেরোনা ও ক্যাগলিয়ারি এবং আটলান্টা ও সাসুয়োলোর ম্যাচ তিনটি লাগামহীন হয়ে পড়া করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছে।