এইচএসসির ফলাফল নিয়ে শিক্ষাবোর্ডের নতুন বার্তা
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী অক্টোবর মাসের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন, উত্তরপত্র দেখার কাজ চলছে।