প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর ফলে দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
শনিবার সকাল থেকেই হাজার হাজার শিক্ষক রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো