মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান বাংলাদেশিসহ আটক ১,১৯৬
মালয়েশিয়ায় অনিবন্ধিত ও অবৈধভাবে অবস্থানরত বিদেশি কর্মীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। একদিনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১ হাজার ১৯৬ জন বিদেশিকে আটক করা হয়েছে। বুধবার ৯ সেপ্টেম্বর দেশটির চারটি শিল্পাঞ্চলে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিবাসন বিভাগের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চারটি শিল্পাঞ্চলের ৪০টি