অমুসলিমদের জন্য শ্রীলঙ্কায় মসজিদ পরিদর্শনের উদ্যোগ
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে শ্রীলঙ্কার নেগোম্বোতে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য মসজিদ পরিদর্শনের বিশেষ আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে মুসলিম নন—এমন মানুষদের মসজিদে প্রবেশ, মুসলমানদের ইবাদতের ধরন প্রত্যক্ষ করা এবং ইসলাম সম্পর্কে নিজেদের কৌতূহল ও প্রশ্নের উত্তর সরাসরি জানার সুযোগ তৈরি হয়েছে।
নেগোম্বোর পেরিয়ামুল্লা এলাকায় আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য