জুলাই গণঅভ্যুত্থান: দুই বছর পর প্রত্যাশা, প্রাপ্তি ও বাংলাদেশের নতুন বাস্তবতা
দুই বছর আগে জুলাইয়ের উত্তাল দিনগুলো শুধু একটি সরকার পরিবর্তনের ইতিহাস রচনা করেনি বরং রাষ্ট্র, রাজনীতি ও নাগরিক প্রত্যাশার নতুন বাস্তবতাও তৈরি করেছিল। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অল্প সময়ের মধ্যেই রূপ নেয় গণঅভ্যুত্থানে। শিক্ষার্থী, শিক্ষক, শ্রমজীবী মানুষ, পেশাজীবী ও সাধারণ নাগরিকের অংশগ্রহণে গড়ে ওঠা এ আন্দোলন রাষ্ট্রে