রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর — নভেম্বর থেকেই বাড়ি ভাতা ৭.৫%, ২০২৬ থেকে হবে ১৫%

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৬:১৮ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর — নভেম্বর থেকেই বাড়ি ভাতা ৭.৫%, ২০২৬ থেকে হবে ১৫%

অবশেষে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের। সরকার ১ নভেম্বর ২০২৫ থেকে তাদের মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) হারে বাড়ি ভাতা প্রদানের নির্দেশ দিয়েছে। আর ২০২৬ সালের ১ জুলাই থেকে এই হার বাড়বে আরও ৭ দশমিক ৫ শতাংশ—অর্থাৎ মোট ১৫ শতাংশ বাড়ি ভাতা পাবেন শিক্ষকরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে বাড়ি ভাতা সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনাপত্রে বলা হয়েছে, সরকার বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে বাড়ি ভাতা প্রদানে কিছু শর্ত দেওয়া হয়েছে—

  • অতিরিক্ত সুবিধাটি ভবিষ্যৎ বেতন কাঠামোয় সমন্বয় করতে হবে।

  • ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১’ এবং অন্যান্য প্রাসঙ্গিক নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

  • এই ভাতা প্রদানের ক্ষেত্রে শিক্ষক ও কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না।

  • ভাতা বিতরণে সকল আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে।

  • ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষই দায়ী থাকবেন।

সরকারি সূত্র জানায়, এই পদক্ষেপের মাধ্যমে দেশের লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর আর্থিক স্বস্তি আসবে, যা শিক্ষা খাতের স্থিতিশীলতা ও মনোবল বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!