রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পরিচ্ছন্ন দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার খলিল আহমেদ  ‎

‎মো. ফরিদ আহমেদ

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ০১:১০ পিএম

পরিচ্ছন্ন দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার খলিল আহমেদ  ‎

ছবি: প্রতিনিধি

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সমাজ গঠনে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ততার ওপর বিশেষ জোর দিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেছেন, “পরিচ্ছন্নতা একটি সুস্থ ও সুন্দর জীবনের মূল শর্ত। একটি পরিচ্ছন্ন দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম।”

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎​বিভাগীয় কমিশনার আরও বলেন, পরিচ্ছন্নতা কেবল বাহ্যিক সৌন্দর্য বা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনচর্চা ও সুস্থতার সাথে গভীরভাবে জড়িত। তাই শুধু সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক উদ্যোগের ওপর নির্ভর না করে, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে ময়লা-আবর্জনামুক্ত ও বসবাস উপযোগী করে গড়ে তুলতে হবে।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন। এছাড়া পিরোজপুর জেলা প্রশাসক জনাব আবু সাঈদ, সার্কেল এএসপি প্রনয় রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, ওসি মেহেদী হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  

‎​আলোচনা সভা শেষে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গনে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়, যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশের প্রতি আরও যত্নশীল ও দায়িত্ববান করে তুলবে। 

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!