রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগ, সেক্সের ওষুধসহ প্রধান শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১২:২৩ পিএম

দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগ, সেক্সের ওষুধসহ প্রধান শিক্ষক গ্রেফতার

ছবি: ভিডিও থেকে নেওয়া

ঝিনাইদহের কোটচাঁদপুরে পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চাঞ্চল্যকর ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পৌর দুধসরা দারুল উলুম মাদ্রাসাতুস সুফফাহ্‌র প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার (পিতা: মৃত আমিনুল ইসলাম, সাং- হরিন্দিয়া মাদ্রাসাপাড়া) দুটি নিষ্পাপ ছাত্রকে বলৎকারের অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক ও পরবর্তীতে পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন। ঘটনার সময় ওই শিক্ষকের ঘর থেকে উদ্ধার করা হয়েছে যৌন উত্তেজক নানা ওষুধ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কোটচাঁদপুর পৌর এলাকার দুধসরা দারুল উলুম মাদ্রাসাতুস সুফফাহ্-র নিজ কক্ষে দুই শিক্ষার্থীকে ডেকে নিয়ে পৈশাচিক বলাৎকার চালান প্রধান শিক্ষক আবুল বাসার। ভয়ে ও আতঙ্কে ভুক্তভোগী দুই শিশু প্রথম দিকে কাউকে কিছু বলতে সাহস পায়নি।সোমবার (৭ সেপ্টেম্বর) ওই দুই ছাত্রের দাদা তাদের দেখতে মাদ্রাসায় এলে শিশুরা কান্নায় ভেঙে পড়ে এবং তাদের ওপর ঘটে যাওয়া নির্মম নির্যাতনের কথা খুলে বলে। বিষয়টি শুনে দাদা তাৎক্ষণিকভাবে বাড়িতে ফিরে পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনদের পুরো ঘটনাটি জানান।

ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় সাধারণ জনতা একজোট হয়ে মাদ্রাসায় চড়াও হন। অভিযুক্ত শিক্ষক আবুল বাসারকে অবরুদ্ধ করে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং উত্তম-মাধ্যম দেন। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিবেশের সৃষ্টি হয়।
​সংবাদ পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত আবুল বাসারকে উদ্ধার করে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ সময় ওই শিক্ষকের কক্ষ তল্লাশি করে বিপুল পরিমাণ সেক্সের ওষুধ ও যৌন উত্তেজক সামগ্রী আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ।

পবিত্র দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে পুরো এলাকায় তীব্র ধিক্কার ও নিন্দার ঝড় বইছে। ভুক্তভোগী শিশুদের পরিবার অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃত শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!