রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কাউখালিতে ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট, থানায় লিখিত অভিযোগ 

‎ফরিদ আহমেদ

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৭:০১ পিএম

কাউখালিতে ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট, থানায় লিখিত অভিযোগ 

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে ফেসবুকে ইসলামবিরোধী বিভিন্ন পোস্ট প্রকাশ, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং হুমকি দেওয়ার অভিযোগে মো. ফয়সাল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মো. মনির হোসেন (৪৮) নামে এক ব্যক্তি। 

‎জানা গেছে, উপজেলার আসপর্দ্দি এলাকার বাসিন্দা মো. মনির হোসেনের অভিযোগ, একই এলাকার মো. ফয়সাল হোসেন (৩৩) বিভিন্ন সময় প্রকাশ্য ও পরোক্ষভাবে ইসলামবিরোধী মনোভাব প্রকাশ করে আসছেন। তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মের প্রতি আগ্রহ দেখান বলেও থানার অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

‎অভিযোগে আরও বলা হয়, ফয়সাল হোসেন প্রতিবেশী হওয়ায় মনির হোসেন তাকে ইসলাম ধর্ম ত্যাগ না করার জন্য নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি বিভিন্ন সময় মনির হোসেনকে হয়রানি ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

‎জিডিতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রায় চার মাস আগে ইংল্যান্ডে যান। সেখান থেকে নিজের নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন সময়ে ইসলামবিরোধী পোস্ট করে মনির হোসেনের নাম জড়িয়ে তাকে হয়রানি করছেন বলে অভিযোগ রয়েছে।

‎গত ২২ আগস্ট রাত ৮টার দিকে ওই ফেসবুক পোস্ট দেখতে পান বলে জিডিতে উল্লেখ করেছেন মনির হোসেন। এতে তিনি উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত হয়ে পড়েন বলে জানান। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ইসলামবিরোধী পোস্টের পাশাপাশি মনির হোসেনের ছবি ব্যবহার করে তার সম্মানহানি করার চেষ্টা করেছেন। এসব ছবি ও এআই ভিডিও বিভিন্ন আত্মীয়-স্বজনের IMO, WhatsApp ও Messenger-এ শেয়ার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

‎এ ঘটনায় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের পর কাউখালী থানায় সাধারণ ডায়েরি করেন মনির হোসেন।
‎অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. ফয়সাল হোসেনের মোবাইল নম্বর বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। 

‎কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিন শেখ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!