রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ নভেম্বর

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১১:০৫ এএম

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ নভেম্বর

আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণেতা ও পরিশোধনকারীদের প্রশিক্ষণ কর্মশালা। ছয় দিনব্যাপী এ কর্মশালা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভবন-৩ এর ৫ম তলায়, কক্ষ নং ৪১০-এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। চিঠিটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই এবং ল্যাপটপ সঙ্গে আনতে হবে। কর্মশালাটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের সহযোগিতায় পরিচালিত হবে।

সংযুক্ত তালিকা অনুযায়ী মনোনীত শিক্ষক ও কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত হয়ে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা আন্তঃশিক্ষা বোর্ডের নীতিমালা অনুসারে নির্ধারিত ভাতাদি পাবেন।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন প্রশ্নপত্র প্রণয়ন ও মানোন্নয়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দক্ষ করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!