রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাউবির এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ৩৪ শতাংশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৪:৪৮ পিএম

বাউবির এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ৩৪ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৩৪ শতাংশ।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ফল প্রকাশ করা হয়। বাউবির অফিসিয়াল ওয়েবসাইট result.bou.ac.bd থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩১ হাজার ৪২১ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ১৬ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী, যার মধ্যে ১০ হাজার ৪৬৩ জন পাস করেছেন।

উর্ত্তীর্ণদের মধ্যে ৫ হাজার ৬৪০ জন ছাত্র এবং ৪ হাজার ৮২৩ জন ছাত্রী। ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষর করেন।

বাউবি কর্তৃপক্ষ জানায়, চলমান শিক্ষা কার্যক্রমকে আরও মানসম্মত ও সহজলভ্য করতে অনলাইনভিত্তিক পরীক্ষা ও মূল্যায়ন প্রক্রিয়া আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ফলের হার আরও বাড়বে এবং শিক্ষার্থীরা দূরশিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সুবিধা নিতে পারবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!