মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, থাকছে লিখিতও
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর সারাদেশে এক যোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এবারের পরীক্ষার প্রশ্নপত্রের ধরনে কিছু পরিবর্তন আনবে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথমবারের মতো এমসিকিউয়ের (বহুনির্বাচনি) পাশাপাশি থাকবে লিখিত অংশও।
সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক