৩০ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ নির্বাচনের দাবি অভিভাবক ঐক্য ফোরামের
দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটি বলছে, মেয়াদোত্তীর্ণ এডহক কমিটিগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, যা শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ও গুণগত মানের জন্য বড় হুমকি।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম