রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠিতে কৃষকের শতাধিক কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৯:৪৪ পিএম

ঝালকাঠিতে কৃষকের শতাধিক কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ

ছবিঃ সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় হিমাংশু মিস্ত্রী নামে এক কৃষকের বাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক হিমাংশু মিস্ত্রী জানান, দুপুরে এলাকার কয়েকজন যুবক তার বাগান থেকে পাঁচ ছড়া কলা কেটে নিয়ে যান। খবর পেয়ে তিনি কলাগুলো উদ্ধার করে ফেরত আনেন। এরপর ক্ষোভের জেরে তার বাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন।

হিমাংশু মিস্ত্রীর ভাষ্য, “দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা বাগান একদিনেই নষ্ট হয়ে গেছে। এখন আমি দিশেহারা।”

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!