রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তেল পেতে হয়রানি, গেঞ্জিতিই ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৩:০৪ পিএম

তেল পেতে হয়রানি, গেঞ্জিতিই ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক ব্যবসায়ী জেলা প্রশাসনের দেওয়া ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন।

শুক্রবার উপজেলার জামতৈল বাজারে ওই ব্যবসায়ীকে মোটরসাইকেল চালিয়ে সেই গেঞ্জি পরে ঘুরতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি উপজেলার বড়পাকুরিয়া এলাকার বাসিন্দা এবং জামতৈল বাজারে একটি টেলিকম ও ইলেকট্রনিকস ব্যবসা পরিচালনা করেন।

ব্যবসায়ী জানান, সম্প্রতি জ্বালানি নিতে গেলে তাকে জানানো হয় ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হবে না। এরপর কার্ড সংগ্রহ করলেও তা বহন করা ঝামেলার কারণে তিনি সেটি গেঞ্জিতে প্রিন্ট করার সিদ্ধান্ত নেন।

গেঞ্জির সামনে কার্ডের অংশে তার নাম, ছবি ও পরিচয় যুক্ত করা হয়েছে। পেছনে ফুয়েল কার্ড ব্যবহারের নির্দেশনা ও তথ্য প্রিন্ট করা হয়েছে।

তিনি বলেন, প্রয়োজনের সময় কার্ড দেখাতে সমস্যা হওয়ায় তিনি এই উপায় বেছে নিয়েছেন এবং পরিস্থিতি না বদলানো পর্যন্ত এটি ব্যবহার করবেন।

তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!