রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

‘আমার মৃত্যুর পেছনে যে আছে, আমি তার কঠিন শাস্তি চাই আব্বু’

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ১০:০৬ পিএম

‘আমার মৃত্যুর পেছনে যে আছে, আমি তার কঠিন শাস্তি চাই আব্বু’

ফাইল ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

গত শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকায় নিজ ঘর থেকে আন্নিশা আক্তার মুনিয়া খাতুন (১৬) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং শিক্ষক রইস উদ্দিনের মেয়ে।

চিরকুটে তিনি নিজের জীবনের কিছু কষ্টের কথা উল্লেখ করেন। সেখানে বলা হয়েছে, তিনি বেঁচে থাকতে চাইলেও বিভিন্ন কারণে মানসিক চাপে ছিলেন। চিরকুটে এক ব্যক্তির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগও তুলে ধরা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে রায়গঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। পরিবার থেকে এখনো কোনো মামলা করা হয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া চিরকুটটিও তদন্তের অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!