রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বৃষ্টি

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৭:৪৩ পিএম

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বৃষ্টি

ছবি: সংগৃহীত

মাদারীপুরের প্রত্যন্ত চরগোবিন্দপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি অর্জনের স্বপ্ন নিয়ে যাওয়া এই তরুণী নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে দেশে ফিরলেন লাশ হয়ে।

আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে বৃষ্টির মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে। বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই তাকে দাফন করা হয়।

বৃষ্টি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের জহিরুল ইসলাম আকন ও আইভি বেগম দম্পতির ছোট মেয়ে। তিনি ঢাকায় থেকে পড়াশোনা করেন এবং নোয়াখালীর একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে দেশের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ফুল স্কলারশিপে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান।

পরিবার জানায়, আগামী ১৭ মে দেশে ফেরার কথা ছিল বৃষ্টির। পরিবারকে তিনি জানিয়েছিলেন দেশে ফিরে ঈদ উদযাপন করবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

গত ১৬ এপ্রিল বৃষ্টি ও তার বন্ধু নিখোঁজ হন। এক সপ্তাহ পর একজনের মরদেহ উদ্ধার হয় এবং পরে বৃষ্টির মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

মেয়ের এমন মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার। বৃষ্টির বাবা বলেন, সব স্বপ্ন শেষ হয়ে গেছে, এখন শুধু হত্যার সঠিক বিচার চাই। একই দাবি জানিয়েছেন মা ও অন্যান্য স্বজনরাও।

এদিকে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!