প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৩:৩৭ পিএম
পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে নিখোঁজ হয়েছেন মোঃ ইউসুফ ভুঁইয়া (MD YOUSUP BHYAN) নামে এক বাংলাদেশি হজযাত্রী। গত ২৯ মে, ২০২৬ তারিখ থেকে তিনি মক্কায় নিখোঁজ রয়েছেন। তার নিখোঁজ হওয়ার পর থেকে সৌদি আরবে থাকা সহযাত্রী এবং বাংলাদেশে অবস্থানরত পরিবারের সদস্যরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
নিখোঁজ হজযাত্রীর সন্ধান পেতে তার পরিবার, সহযাত্রী এবং সংশ্লিষ্ট এজেন্সি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছে।
নিখোঁজ হজযাত্রীর পরিচিতি ও প্রয়োজনীয় তথ্যাদি নিচে দেওয়া হলো:
নাম: মোঃ ইউসুফ ভুঁইয়া (MD YOUSUP BHYAN)
জাতীয়তা: বাংলাদেশি
পাসপোর্ট নম্বর: A09296415
হজ আইডি: 447050104083288
হজ ভিসা নম্বর: 6164994516
সার্ভিস প্রোভাইডার: মশারক মুমাইয়্যাজাহ লিল খিদমাত আল-হুজ্জাজ
নিখোঁজ হওয়ার তারিখ: ২৯ মে, ২০২৬
পরিবারের আকুল আবেদন:
পবিত্র হজের আনুষ্ঠানিকতা চলাকালীন তিনি হঠাৎ কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পথ হারিয়ে ফেলেন। বর্তমানে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। পবিত্র হজের এই ব্যস্ততম সময়ে একজন মুসল্লির এভাবে নিখোঁজ হওয়া অত্যন্ত উদ্বেগজনক।
যদি কোনো সহদয় ব্যক্তি, বাংলাদেশি হজযাত্রী, স্বেচ্ছাসেবী, মক্কা-মদিনার বিভিন্ন সেবা সংস্থা বা হজ গাইড তার খোঁজ পেয়ে থাকেন অথবা কোনো তথ্য জেনে থাকেন, তবে নিচে উল্লেখিত নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগের নম্বর (ইমো ও হোয়াটসঅ্যাপ): 01880374543
পবিত্র ভূমিতে হারিয়ে যাওয়া এই বাংলাদেশি ভাইকে দ্রুত সুস্থ ও নিরাপদ অবস্থায় তার স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তার পরিবার। একই সাথে তথ্যটি দ্রুত ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ করা হয়েছে।
(বার্তা কক্ষের জন্য নোট: সংবাদের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় দ্রুত প্রকাশের অনুরোধ রইল।)



