রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে টিন কেটে দুঃসাহসিক চুরি, উধাও লাখ টাকার মালামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০১:১৮ পিএম

মোহাম্মদপুরে টিন কেটে দুঃসাহসিক চুরি, উধাও লাখ টাকার মালামাল

ছবি: প্রতিনিধি

মোহাম্মদপুরে দুঃসাহসিক চুরি: টিন কেটে বিকাশ, মোবাইল আনুষঙ্গিক পণ্য ও লাইব্রেরির দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল লুটরাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া ১ নম্বর ব্লকের ৬/২৪ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ঐতিহ্যবাহী বিবি (শাহী) মসজিদ মার্কেটে একটি বিকাশ, মোবাইল আনুষঙ্গিক পণ্য ও লাইব্রেরি সামগ্রীর দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে।

দোকান মালিক মো. মুস্তাকিম জানান, গত ২৬ জুন ২০২৬ প্রতি রাতের মতো দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরদিন ২৭ জুন সকাল আনুমানিক ১০টার দিকে দোকানে এসে দেখেন, দুর্বৃত্তরা দোকানের উপরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করেছে।

তিনি আরও জানান, চোরচক্র প্রথমেই দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে, যাতে তাদের কোনো ভিডিওচিত্র সংরক্ষিত না হয়। এরপর তারা দোকানে থাকা বিকাশ ও অন্যান্য মোবাইল আর্থিক সেবার একাধিক যন্ত্র, নগদ অর্থ, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, মোবাইল অপারেটরদের রিচার্জ কার্ড, ইন্টারনেট কার্ডসহ প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় দোকান মালিক মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী বিবি (শাহী) মসজিদ মার্কেটে এ ধরনের পরিকল্পিত চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!