রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৯:০৬ এএম

ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১২ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। এর প্রভাবে কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানেও বৃষ্টি হতে পারে। এসব এলাকার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে।

আগামী কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ধারা অব্যাহত থাকার আভাস দেওয়া হয়েছে। এ সময়ে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!