রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় বিনম্র শ্রদ্ধায় স্থানীয় শহীদ দিবস পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৩:৫৭ পিএম

চুয়াডাঙ্গায় বিনম্র শ্রদ্ধায় স্থানীয় শহীদ দিবস পালিত

ছবি: প্রতিনিধি

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের ৫ আগস্ট মহান মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন আটজন বীর মুক্তিযোদ্ধা।


​দিবসটি উপলক্ষে আজ (৫ আগস্ট) সকালে দামুড়হুদা উপজেলার ‘আট শহীদ’ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


​শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং পুলিশ সুপার রুহুল কবির। এছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


​পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭১ সালের এই দিনে জীবন উৎসর্গকারী আট বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!