রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জীবননগরে মাদকের কুফল নিয়ে ওসির সচেতনতামূলক গণসংযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৯:৩০ পিএম

জীবননগরে মাদকের কুফল নিয়ে ওসির সচেতনতামূলক গণসংযোগ

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগের অংশ হিসেবে তিনি জীবননগরের বাঁকা মাঠপাড়ার রাখাল শাহের মোড়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ওসি সোলায়মান শেখ মাদকের ভয়াবহতা, এর কুফল এবং মাদক থেকে যুবসমাজকে দূরে রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করেন। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

মতবিনিময়কালে স্থানীয় বাসিন্দারাও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!