রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আলমডাঙ্গায়  ২৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ০৬:৩১ পিএম

আলমডাঙ্গায়  ২৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মো. সোহেল রানা (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মো. আলমগীর কবীর সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করেন।গোপন সংবাদের ভিত্তিতে রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন মো. রফিকুল ইসলামের বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে রাধিকাগঞ্জ গ্রামের মো. বারেক আলীর ছেলে মো. সোহেল রানাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার এজাহারনামীয় আরও আটজন পলাতক আসামি ছাড়াও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত আসামি, পলাতক আসামি এবং মাদকের পৃষ্ঠপোষকতা, মদদদান ও সহযোগিতায় জড়িতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে আলমডাঙ্গা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!