রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কমলনগর ও রামগতিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর নতুন কমিটি গঠন 

সালমান ইমন

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৫:৪২ পিএম

কমলনগর ও রামগতিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর নতুন কমিটি গঠন 

প্রতীকী ছবি

সাংবাদিকদের অধিকার রক্ষা এবং নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের উদ্দেশ্যে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ” এর লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলা ইউনিটের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদিত কমিটি ২২ নভেম্বর  ২০২৫ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত এক বছরের জন্য উক্ত কমিটি ঘোষণা করা হয়েছে।

কমলনগর উপজেলা ইউনিটের ১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি মোঃ জায়েদ হোসেন, সহ-সভাপতি: মোঃ মুখলেছুর রহমান ধনু ও ভাস্কর বসু, সাধারণ সম্পাদক এম এ আহসান রিয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন রাকিব, সহ-সাধারণ সম্পাদক আফছার উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক নাছির মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাওলানা দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক সালমান ইমন, দপ্তর সম্পাদক মোঃ মাকছুদুর রহমান, প্রচার সম্পাদক মোঃ হাছান হাওলাদার, নির্বাহী সদস্য রীনা বেগম এবং জাহিদ হাসান।

রামগতি উপজেলা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি রিয়াজ মাহমুদ, সহ-সভাপতি আবদুল্যাহ আল নোমান ও রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার মিলন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক শাহীর শাহ, দপ্তর সম্পাদক রায়হান চৌধুরী , প্রচার সম্পাদক ওমর ফারুক, নির্বাহী সদস্য আব্বাছ উদ্দিন ও মোঃ রাব্বি।

কমিটির নেতৃবৃন্দ জানান, বর্তমান সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের নির্যাতন, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। এসব অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারা আশ্বাস দেন, কমিটি এর অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করে এই প্রতিরোধকে শক্তিশালী করবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!