রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১০:০৫ পিএম

যুক্তরাষ্ট্রকে কঠোর  হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

ছবিঃ সংগৃহীত

পূর্ব এশিয়ায় উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এই অভিযোগ করেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে কিম ইয়ো জং বলেন, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।

তিনি সতর্ক করে বলেন, তাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তার কাছাকাছি শত্রুপক্ষের সামরিক শক্তি বৃদ্ধি অপ্রত্যাশিত ও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

কিম ইয়ো জং আরও বলেন, উত্তর কোরিয়ার ধৈর্য, ইচ্ছাশক্তি এবং সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টা শত্রুপক্ষের জন্য মোটেও ভালো হবে না। তাদের রাষ্ট্রের নিরাপত্তা কতটা লঙ্ঘিত হচ্ছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নিয়মিত যৌথ সামরিক মহড়াকে দীর্ঘদিন ধরেই হুমকি হিসেবে দেখে আসছে উত্তর কোরিয়া। ফলে এই মহড়াকে কেন্দ্র করে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!