রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধ নিয়ে কিম জং উনের স্পষ্ট বার্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০১:১৫ পিএম

যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধ নিয়ে কিম জং উনের স্পষ্ট বার্তা

ফাইল ছবি

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংকট ও চাপের মুখে নিজেদের পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তকে সঠিক হিসেবে অভিহিত করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার উত্তর কোরিয়ার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা এখনো অপরিবর্তনীয়।”

কিম জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের চাপ এবং ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করে নিজেদের অস্ত্র ধরে রাখা ছিল সঠিক পদক্ষেপ। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাস ও আগ্রাসনের’ অভিযোগও তোলেন।

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দেয় যে, যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র নেই তারা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মুখে অনেক বেশি অরক্ষিত। আর যাদের কাছে এটি আছে, তারা আক্রমণ ঠেকানোর ক্ষমতা রাখে।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘আসন্ন হুমকি’ হিসেবে অভিহিত করেছিলেন। তবে এর কয়েক মাস আগে তিনি ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতাকে ‘পুরোপুরি ধ্বংস’ করেছে। কিম এই দ্বিমুখী বক্তব্যের কঠোর সমালোচনা করেন।

কিমের মন্তব্য এমন সময় এসেছে যখন ট্রাম্প পুনরায় উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীও ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে এক অনির্ধারিত বৈঠক করেছেন। কর্মকর্তারা জানান, বৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনীতি পুনরায় শুরু এবং পিয়ংইয়ংয়ের অস্ত্র উন্নয়নের বিরুদ্ধে সমন্বয় কৌশল নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখযোগ্য, উত্তর কোরিয়া সম্প্রতি নতুন যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেটের মহড়া চালিয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!