রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মিয়ানমারে জান্তা প্রধান ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০২:৩১ পিএম

মিয়ানমারে জান্তা প্রধান ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত

ছবিঃ সংগৃহীত

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং দেশটির সংসদের নিম্নকক্ষে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সংসদ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এই পদক্ষেপের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন বলে ধারণা করা হচ্ছে।

সংসদের নিম্নকক্ষের স্পিকার খিন ই জানান, নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে মিন অং হ্লাইংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। ভোটে তিনি বিপুল সমর্থন পেয়ে বিজয়ী হন। চলতি সপ্তাহে আরও দুজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে এবং তাদের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হবে।

২০২১ সাল থেকে মিন অং হ্লাইং দেশটির ক্ষমতায় রয়েছেন, যখন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকেই দেশটিতে সংঘাত ও অস্থিরতা চলছে। দীর্ঘ সামরিক শাসনের পর সম্প্রতি একটি নিয়ন্ত্রিত নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সমালোচনাকে কঠোরভাবে দমন করা হয় বলে অভিযোগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, সামরিক সমর্থিত ব্যবস্থার মধ্যেই দেশটির ক্ষমতা কাঠামো বজায় রয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন প্রক্রিয়ার মাধ্যমে মিন অং হ্লাইং শিগগিরই রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে পারেন।

তিনি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক পদ থেকে সরে এসে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হওয়ার পর এ অগ্রগতি আসে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!