রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ক্রিমিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২৯ সামরিক সদস্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:০৬ এএম

ক্রিমিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২৯ সামরিক সদস্য

ছবিঃ সংগৃহীত

ক্রিমিয়ার পার্বত্য এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় রাশিয়ার ২৯ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে নিয়মিত উড্ডয়নের সময় বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অনুসন্ধানকারী দল কৃষ্ণ সাগর উপকূলসংলগ্ন একটি পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করে।

ধারণা করা হচ্ছে, বিমানে থাকা ছয়জন ক্রু সদস্য এবং ২৩ জন যাত্রী সবাই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানের ওপর বাহ্যিক কোনো আক্রমণের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, কারিগরি ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার কারণ অনুসন্ধানে সেনাবাহিনীর একটি বিশেষ তদন্ত দল কাজ শুরু করেছে। বিস্তারিত তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এ ধরনের সামরিক পরিবহন বিমান বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে এই মডেলের বিমান একাধিক দুর্ঘটনার কবলে পড়ায় এর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!