রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আরো একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১০:৩১ এএম

আরো একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে।

ইরানের কেন্দ্রীয় সামরিক দপ্তরের এক মুখপাত্র বলেন, একটি যুদ্ধবিমান দেশের মধ্যাঞ্চলে এবং আরেকটি হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় লক্ষ্য করে হামলা চালানো হয়। পরবর্তীতে বিমান দুটি বিধ্বস্ত হয়ে পড়ে।

তিনি দাবি করেন, কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি সাগর এলাকায় একটি শত্রু যুদ্ধবিমান লক্ষ্য করে আঘাত হানা হয়, যা পরে সাগরে পড়ে যায়।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযানে তাদের নতুন ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের দাবি-প্রতিদাবি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!