রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তৃণমূলের ধারাবাহিকতা, নাকি বিজেপির উত্থান—সিদ্ধান্ত আজই

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:৩৯ এএম

তৃণমূলের ধারাবাহিকতা, নাকি বিজেপির উত্থান—সিদ্ধান্ত আজই

ফাইল ছবি

ভারতের পাঁচ রাজ্যের বহুল আলোচিত বিধানসভা নির্বাচনের ফল আজ সোমবার প্রকাশিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে ২৯৪ আসনের মধ্যে ২৯৩টিতে ভোটগ্রহণের ফলাফলের ভিত্তিতে আগামী পাঁচ বছরের ক্ষমতার সমীকরণ নির্ধারিত হবে।

রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৭ আসন। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি—দুই পক্ষই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন, তার দল দুই শতাধিক আসন পাবে। অন্যদিকে বিজেপির নেতারাও জয়ের ব্যাপারে আশাবাদী অবস্থান ব্যক্ত করেছেন।

নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ভোটের ফল ঘোষণার আগে কেন্দ্রগুলোতে কড়া নজরদারি রাখা হয়েছে। ভোট-পরবর্তী বিভিন্ন সমীক্ষা নিয়েও চলছে আলোচনা ও বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এসব সমীক্ষায় প্রতিপক্ষকে এগিয়ে দেখিয়ে জনমনে প্রভাব তৈরির চেষ্টা করা হয়েছে।

এদিকে বিরোধী শিবিরের দাবি, কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে তারা ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে কলকাতার ভবানীপুর কেন্দ্রসহ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাডু, কেরালা, আসাম ও পণ্ডিচেরি রাজ্যের নির্বাচনের ফলও আজ প্রকাশিত হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের ফলাফলই জাতীয় রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!