রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, উচ্ছ্বাসে সমর্থকরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০২:২০ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, উচ্ছ্বাসে সমর্থকরা

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। প্রাথমিক ফলাফলের প্রবণতায় দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে রয়েছে এবং সরকার গঠনের পথে রয়েছে বলে দাবি করা হচ্ছে।

দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা যায়, দলটি ১৮০টির বেশি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রায় শতাধিক আসনে এগিয়ে থেকে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখার চেষ্টা করছে।

এই পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে আনন্দ প্রকাশ ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে সমর্থকদের।

দলটির এক শীর্ষ নেতা দাবি করেছেন, রাজ্যের জনগণ উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে এবং বড় ব্যবধানে জয় আসতে যাচ্ছে।

অন্যদিকে রাজধানী দিল্লিতে দলীয় কার্যালয়ে সম্ভাব্য বিজয় উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। শীর্ষ নেতৃত্ব সেখান থেকে কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে পারেন বলে জানা গেছে।

গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে ভবানীপুর বিশেষভাবে আলোচনায় রয়েছে। সেখানে ভোট গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোর থেকেই সমর্থকরা গণনাকেন্দ্রের বাইরে অবস্থান করছেন, তবে নিরাপত্তার কারণে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

নির্বাচনী নিয়ম অনুযায়ী সকালে ডাকযোগে প্রাপ্ত ভোট গণনার মাধ্যমে কার্যক্রম শুরু হয় এবং পর্যায়ক্রমে অন্যান্য ভোট গণনা চলছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!