রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আটক করা হয়েছে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৫:০৫ পিএম

আটক করা হয়েছে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে

ছবি:সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটকের ঘটনায়। আন্দোলনকারীদের অভিযোগ, সোমবার পুলিশ তাকে আটক করেছে। যদিও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি।

এদিকে আন্দোলনের মধ্যেই সংগঠনটির দুই প্রতিনিধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আন্দোলনকারীদের বিভিন্ন দাবি তুলে ধরে একটি লিখিত আবেদনপত্র হস্তান্তর করা হয়। বৈঠক শেষে সংগঠনের মুখপাত্র সৌরভ দাস জানান, তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। বিষয়টি নিয়ে সরকারের অভ্যন্তরে আলোচনা চলবে বলেও জানানো হয়েছে।

সম্প্রতি চিকিৎসাশাস্ত্রে ভর্তি হওয়ার জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করে।

আন্দোলনকারীদের প্রধান দাবি, প্রশ্নফাঁসের ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দায় স্বীকারের দাবিও জানিয়ে আসছেন।

সোমবার রাজধানী নয়াদিল্লিতে হাজার হাজার আন্দোলনকারী সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়। এতে বিভিন্ন স্থানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিশ্লেষকদের মতে, প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন শুধু শিক্ষা খাতের সংকটেই সীমাবদ্ধ নেই; এটি রাজনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। সরকার কী সিদ্ধান্ত নেয় এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি কী হয়, সেদিকে এখন সবার নজর রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!