রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরে ক্রেতাকে পিটিয়ে মেরে ফেলল দোকানদার

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০২:৪০ পিএম

নাটোরে ক্রেতাকে পিটিয়ে মেরে ফেলল দোকানদার

ছবিঃ সংগৃহীত

নাটোর-এর লালপুর উপজেলা-এ সিমেন্ট কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুস সামাদ (৪০) নামে এক ক্রেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুস সামাদ উপজেলার কদিমচিলান ইউনিয়নের শেখচিলান গ্রামের মোমিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সিমেন্ট কেনাবেচা নিয়ে ব্যবসায়ী রুহুল আমিন-এর সঙ্গে ক্রেতা সামাদের কথা-কাটাকাটির এক পর্যায়ে রুহুল আমিন রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে আব্দুস সামাদ গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহতের বাবা মোমিন মন্ডল বাদী হয়ে থানায় রুহুল আমিন ও তার ছোট ভাই তরিকুল ইসলামসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তরিকুল ইসলামকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!