রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অতিরিক্ত ভিড়ে ভেঙে পড়ল সেতু, পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৮:৩৬ পিএম

অতিরিক্ত ভিড়ে ভেঙে পড়ল সেতু, পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান ড্রাম সেতু ভেঙে পানিতে পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে স্থাপিত এই সেতুতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো ঝালুরচর এলাকার মোহাম্মদ মোতালেব (৬), খাদিজা (১২), মায়ামণি (১০) ও আবির হোসেন (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নদীর পাড়ে ঘুরতে এসে অনেক মানুষ সেতুটিতে ওঠেন। একপর্যায়ে অতিরিক্ত ভিড়ের কারণে সেতুটি ভেঙে পড়ে যায়। এতে শিশুসহ বহু মানুষ নদীতে পড়ে যান। পরে চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব চার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!