রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁয় ছোট ভাইয়ের বটির কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৯:৫৪ পিএম

নওগাঁয় ছোট ভাইয়ের বটির কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

ছবিঃ সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে গুরুতর আহত হয়ে বড় ভাই আশরাফুল ইসলাম ফুলন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুলন ওই গ্রামের ময়েজ উদ্দিন প্রামাণিকের বড় ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই বাবু পলাতক রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছোট ভাই বাবু ঘর থেকে ধারালো বটি এনে বড় ভাইকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!