রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁয় বাসের ভেতর মিলল যুবকের মরদেহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৩:৫২ পিএম

নওগাঁয় বাসের ভেতর মিলল যুবকের মরদেহ

ছবিঃ সংগৃহীত

নওগাঁ শহরের একটি গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে বাইপাস এলাকার বরুণকান্দি মোড়ের একটি গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদ ইসলাম নওগাঁর মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি যাত্রীবাহী বাসে সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি মেরামতের জন্য সোমবার সকালে গ্যারেজে আনা হয়। রাতে খাবার শেষে সহকর্মীর সঙ্গে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন জাহিদ। সকালে তাকে ডাকাডাকি করেও সাড়া না পেলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!