রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চার দিনের ব্যবধানে মোহাম্মদপুরে দ্বিতীয় হত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১২:৫৭ পিএম

চার দিনের ব্যবধানে মোহাম্মদপুরে দ্বিতীয় হত্যা

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাত্র চার দিনের ব্যবধানে আবারও এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

গত বুধবার রাত প্রায় ১২টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের সাদেক খান এলাকার ইটাখোলা অংশে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবকের নাম আসাদুল হক (২৮), যিনি স্থানীয়ভাবে ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা।

পুলিশ জানায়, সাদেক খান এলাকার ইটাখোলা অংশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

নিহত আসাদুল বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা হলেও মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকতেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট থানা।

এদিকে নিহতের বিরুদ্ধে মাদক ও ছিনতাই সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এর আগে একই এলাকায় কিশোর গ্যাং সংঘর্ষে আরেকজন নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ধারাবাহিক এসব হত্যাকাণ্ডে মোহাম্মদপুরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!