রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়ল বিশাল ২ চিতল

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৫৩ পিএম

ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়ল বিশাল ২ চিতল

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে জাল ফেলে বড় আকারের দুইটি চিতল মাছ ধরেছেন এক জেলে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে জেলার উলিপুর উপজেলা-র বেগমগঞ্জ ইউনিয়ন এলাকায় নদীতে মাছ ধরতে গিয়ে এই সাফল্য পান জেলে আবু তালেব।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি নিয়মিত নদীতে জাল ফেলে এবং পরে পানিতে নেমে মাছ সংগ্রহ করেন। সেদিনও একইভাবে মাছ ধরতে গিয়ে তিনি দুটি বড় চিতল মাছ ধরতে সক্ষম হন। এর মধ্যে একটি মাছের ওজন ছিল ৭ কেজি এবং অন্যটির ওজন ৮ কেজি। পরে মাছ দুটি স্থানীয় বাজারেই প্রতি কেজি ১১০০ টাকা দরে বিক্রি করেন তিনি।

জেলে আবু তালেব জানান, তিনি নদীর গভীর পানিতে জাল ফেলেন এবং অক্সিজেনের সহায়তায় পানির নিচে নেমে জাল থেকে মাছ সংগ্রহ করেন। এদিন বড় দুইটি চিতল মাছ পেয়ে তিনি বেশ সন্তুষ্ট।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বলেন, ব্রহ্মপুত্র নদে এ ধরনের মাছ ধরা পড়া ইতিবাচক ইঙ্গিত। জনসচেতনতা বৃদ্ধি, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং অভয়াশ্রম তৈরির কারণে মাছের বংশবৃদ্ধি বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!