রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১১:৩৬ এএম

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

ছবিঃ সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরের দিকে প্রতিবেশীরা দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে তারা চারজনের গলা কাটা মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসি দাবি করছি।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!