রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে বসানো হবে পাঁচ শতাধিক সিসিটিভি ক্যামেরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:৫৫ পিএম

মোহাম্মদপুরে বসানো হবে পাঁচ শতাধিক সিসিটিভি ক্যামেরা

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ব্যাপক নজরদারি জোরদারের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এলাকাটিকে সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, বাজার ও জনবহুল স্থানে উচ্চক্ষমতাসম্পন্ন আধুনিক ক্যামেরা বসানো হবে। এর মাধ্যমে সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত করা এবং অপরাধের পর দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।

গত ১৬ এপ্রিল ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে নিরাপত্তা জোরদারে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, অপরাধ দমনে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইতোমধ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেখানে ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এতে করে যেকোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হবে এবং অপরাধীদের গতিবিধিও পর্যবেক্ষণে রাখা যাবে।

তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে এলাকায় পাঁচ শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!