রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুক পোস্টের জেরে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ছয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১২:১৯ এএম

ফেসবুক পোস্টের জেরে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ছয়

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার শান্তিনগর এলাকায় প্রথম দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিকেলে হাসপাতালপাড়া এলাকায় আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দ্বিতীয় দফা সংঘর্ষে জড়ায় তারা।

আহতদের মধ্যে ছাত্রদলের উপজেলা কমিটির আহ্বায়ক রুবেল পাটোয়ারীসহ কয়েকজন কর্মী রয়েছেন। অন্যদিকে ছাত্রশিবিরের উপজেলা কমিটির সভাপতি সুজন মিয়াসহ তাদের পক্ষের কয়েকজন কর্মীও আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও পাল্টা পোস্টের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে কথাকাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ছাত্রদলের অভিযোগ, দেয়াললিখনকে কেন্দ্র করে উসকানিমূলক বক্তব্যের পর তাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রশিবির দাবি করেছে, সকালে এক নেতাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হলে তাদের নেতার ওপর প্রথমে আক্রমণ করা হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!